মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

বিএনপি নেতাকর্মীরাই তাদের কর্মসূচি পণ্ড করছে: কাদের

http://www.dhakatimes24.com/2017/08/08/43615/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0
সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপি নেতাকর্মীরাই তাদের কর্মসূচি পণ্ড করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সরকার বিএনপির কর্মসূচি পালনে বাধা দিচ্ছে দলটির নেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের অভিযোগ ভিত্তিহীন। তারাতো বিভিন্ন জায়গায় কর্মসূচি দিচ্ছে, কিন্তু সেখানে নেতাদের সামনে নিজেরাই দ্বন্দ্ব সংঘাত করে কর্মসূচি পণ্ড করছে।’

কাটতে হতে পারে মুক্তামনির হাত

http://www.dhakatimes24.com/2017/08/08/43641/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4
সাতক্ষীরার ১০ বছরের শিশু মুক্তামনিকে সুস্থ করে তুলতে অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক। বিকৃত ফোলানো একটি হাত নিয়ে হাসপাতালে আসার পর বলা হয়েছিল তার রোগটি বিরল। কিন্তু বায়োপসি প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসকরা বলছেন তার রোগটি বিরল নয়। এটি চিহ্নিত করা সম্ভব হয়েছে। রোগটির নাম ‘হেমানজিওমা’।

মায়ের কাছ থেকে রাজনৈতিক পরামর্শ নিতেন বাবা: প্রধানমন্ত্রী

http://www.dhakatimes24.com/2017/08/08/43628/%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80
দলের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছার পরামর্শ নিতেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের অধিকার রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের ছায়াসঙ্গী ছিলেন বেগম ফজিলাতুন্নেছা। তার পরামর্শেই বঙ্গবন্ধু দলের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন।

রবিবার, ৬ আগস্ট, ২০১৭

ঈদে মিথিলার ‘ব্যাচ টোয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’

http://www.dhakatimes24.com/2017/08/07/43480/%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A-%E0%A6%9F%E0%A7%8B%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9C
ব্যক্তিগত জীবন ও সংসার নিয়ে যত ঝামেলাই থাকুক না কেন সেগুলোকে থোড়াই কেয়ার করে অভিনয় ঠিকই চালিয়ে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় ও আলোচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। আসছে কোরবানীর ঈদে তিনি হাজির হচ্ছেন তার আলোচিত সিক্যুয়েল ‘ব্যাচ চোয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’ নিয়ে। টেলিফিল্ম ঘরোনার এ সিক্যুয়েলটিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব।

হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ

http://www.dhakatimes24.com/2017/08/07/43472/%E0%A6%B9%E0%A6%A0%E0%A6%BE%E0%A7%8E-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3
দাম কম হওয়ায় এ বছর অনেক কৃষক পেঁয়াজে লাভের মুখ দেখেনি। জেলা পর্যায়ে পাঁচ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে হয়েছে কৃষকদের। গত মাসেও রাজধানী ঢাকায় পেঁয়াজের দাম ছিল ২০ থেকে ২৫ টাকার মধ্যে। কিন্তু এক মাসের মধ্যে তা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ভাল পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫৫ টাকায়। তবে ভারতীয় বড় পেঁয়াজের দাম একটু কম। ৪৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। পাইকারি প্রতি পাঁচ কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৪০ টাকায়।

নিজের সিনেমায় গান গাইবেন শাবনূর

http://www.dhakatimes24.com/2017/08/07/43478/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%82%E0%A6%B0
সিনেমা প্রায় ছেড়েই দিয়েছেন তিনি। স্বামী সংসার আর একমাত্র সন্তানকে নিয়েই এখন সময় কাটে তার। অভিনয়ে অনিয়মিত হলেও এখনও তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সফল অভিনেত্রী। নায়িকা হিসেবে রূপালী পর্দায় এমন জনপ্রিয়তা আর কারও ভাগ্যে জোটেনি। কথা হচ্ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেত্রী শাবনূরকে নিয়ে।

এত জলজট, তবু পলিথিন ছাড়ছে না মানুষ

http://www.dhakatimes24.com/2017/08/07/43473/%E0%A6%8F%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%9C%E0%A6%9F-%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7
পলিথিনের মত অপচনশীল দ্রব্যে পানি নিষ্কাষণের লাইন বন্ধ হয়ে নিত্য দুর্ভোগ হচ্ছে বর্ষায়। জলজটে যখন মানুষ ভুগছে, তখন সরকারি সংস্থার সমালোচনা ছাড়াও জনসচেতনতার অভাব, যেখানে সেখানে আবর্জনা ফেলা, বিশেষ করে পলিথিনের অতি ব্যবহার নিয়ে কথা উঠেছে। কিন্তু এ বিষয়ে টনক নড়ছে নগরবাসীর, এমন প্রমাণ মেলে না বাজারে গেলে। কি কাঁচা বাজার, কি শুকনো বাজার, কি ফলপট্টি, সব জায়গায় পণ্য কিনলেই পলিথিনে করে নিয়ে যাচ্ছে ভোক্তারা।