শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

আবার “প্রেম”!




ফের তিনি প্রেম। এবার সঙ্গী সোনম কাপুর। সূরয বারজাতিয়ার আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’তে সালমান খানের চরিত্রের নাম প্রেম। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে বেশি বার ‘প্রেম’ নামের চরিত্রে অভিনয় করেছেন সাল্লু মিঞা।


তবে এ বারের প্রেম নাকি সবচেয়ে খারাপ! আর এ কথা স্বীকার করলেন খোদ সালমান।


আসন্ন ছবিতে তাঁর চরিত্র কেমন তা সালমানের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরে প্রথমেই ‘ভাইজান’ বলেন, ‘‘এ বারের প্রেম সবচেয়ে খারাপ।”-See more


বয়সকে থামিয়ে দেবে যেসব খাবার



কথায় বলে ‘লাইফ বিগিনস অ্যাট ফর্টি’। তাই বলে কী আর বসে থাকা যায়। আয়নার সামনে দাঁড়ালেই চোখের কোঠরে ঢুকে যাওয়া চোখ, আর পাক ধরা চুল যে চিন্তা বাড়িয়ে দেয়। ভাবছেন বয়স ধরে রাখতে আজ থেকেই সতর্ক হবেন। তাহলে কিন্তু ডায়েট চার্টে রাখতে হবে চকলেটের মতো ‘শিশুদের’ খাবারও। কারণ বুড়িয়ে যাওয়া প্রতিরোধে কাজ করে চকলেট।


আসুন জেনে নেই বুড়িয়ে যাওয়া প্রতিরোধে কোন খাবারগুলো কার্যকরী।


দই- বয়স ৩৫ এর কোঠা পেরোলেই দুর্বল হতে থাকে হাড়। দেখা দেয় বাত, অস্টিওপরেসিসের মতো সমস্যা। তাই এই সময়ে ডায়েটের সব থেকে দরকারি উপাদান ক্যালসিয়াম। কারণ বাতে ধরলেই আপনার চেহারায় বুড়োটে ভাব আসতে বাধ্য। দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। হাড় সুস্থ রাখতে তাই প্রতি দিন ডায়েটে রাখুন এক বাটি টক দই। বয়স হলে দুধ হজম করতে সমস্যা হয়ে অনেকের। দুধের বিকল্প হিসেবে তাই দই খান। ঘি, ছানা বা অন্যান্য দুগ্ধজাত জিনিসের থেকে দই অনেক সহজপাচ্য।- See more