রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬

ভূমিকম্প: আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা




রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে আজ সোমবার ভোর ৫টা মিনিটে এক শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। ভারত-মিয়ানমার সীমান্তের কাছে উৎপত্তি হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল দশমিক মাত্রার। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সারাদেশে।

ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে প্রয়োজন সতর্কতা এবং সচেতনতা। জেনে নিন ভূমিকম্পের সময় করণীয়-

>
ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বাসার বিদ্যুৎ গ্যাস লাইন বন্ধ করে ফেলুন।

>
ঘরে হেলমেট থাকলে সঙ্গে সঙ্গে মাথায় পরে নিন।

>
এক মিনিট সময়ের মধ্যে বাসা থেকে বের হয়ে পড়ুন। আর সম্ভব না হলে তখনই মজবুত টেবিল, খাটের নিচে কিংবা পিলারের সঙ্গে অবস্থান করুন। মাথা রক্ষার জন্য বালিশ হাতের কাছে রাখতে পারেন - see more


ভূমিকম্পের পর মসজিদে মুসল্লিদের ভিড়!




ভূমিকম্পের পর আজকে ফজর নামাজের সময় রাজধানীর মসজিদগুলোর চিত্র ছিলো একেবারেই আলাদা। অন্যান্য দিন মুসল্লি কম থাকলেও আল্লাহর ভয়ে আজ অনেকেই নামাজ পড়তে আসেন। ফলে মসজিদগুলো ছিলো কানায় কানায় পূর্ণ।

ভোরে ভূমিকম্প যখন আঘাত হানে দেশের অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে। প্রচণ্ড ঝাঁকুনিতে আতঙ্কে জেগে ওঠে মানুষ। ঢাকার বিভিন্ন স্থানে মানুষজনকে আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসতে দেখা গেছে। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেড়িয়ে আসে ঘুমভাঙা মানুষ। চোখে ঘুম নিয়েই ভয়ে-আতঙ্কে বাসি-বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে তারা এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকে।

এরপরই রাজধানীর মসজিদগুলোতে ফজরের আজান শুরু হয়। ভূমিকম্পের আতঙ্ক কেটে যাওয়ার পর মানুষ মসজিদে আসতে শুরু করে। - see more