বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

২৫-এ বিয়ে করবেন ফারিয়া


‘একটা বিষয় পুরোপুরি পাকা। তা হলো আমি ২৫ বছর বয়সেই বিয়ে করব। এতে কোনো সন্দেহ নেই। এই কথা আমি আগেও অনেকবার বলেছি।’ এভাবেই নিজের বিয়ের খবর জানালেন ঢালিউডের অন্যতম শীর্ষ নায়িকা নুসরাত ফারিয়া। বয়স সবে ২০। তার মানে আরও ৫ বছরের অপেক্ষা।

বিয়ে তো করবেন, কেমন ছেলে পছন্দ ফারিয়ার। সেকথাও নিজের মুখে জানালেন ‘আশিকী’ সুন্দরী।  করপোরেট ছেলে পছন্দ তার। করপোরেট ছেলেরা অনেক স্মার্ট হয়।তাদের ব্যক্তিত্বও অসাধারণ। স্ত্রীদের অনেক কেয়ার করে তারা। এমনটাই ধারণা ফারিয়ার।

তবে ছেলের গায়ের রঙ নিয়ে তেমন টেনশন নেই এ অভিনেত্রীর। কালো ছেলেই নাকি তার বেশি পছন্দ। রঙ নিয়ে মাথা না ঘামালেও আরেকটা শর্ত তিনি রেখেই দিলেন। ছেলেকে অবশ্যই উচ্চশিক্ষিত ও মার্জিত হবে।যে তাকে বুঝবে এবং  সারাক্ষণ তার খোঁজখবর নিবে।’ – see more

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন